সুজানগরে বাড়ছে করোনার টিকাগ্রহীতার সংখ্যা

আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ২১:৫৮

সুজানগর (পাবনা) সংবাদদাতা

সুজানগরে বাড়ছে করোনার টিকা গ্রহীতার সংখ্যা। রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা প্রদান কক্ষের বাইরে ও ভেতরে টিকা গ্রহীতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. আব্দুল্লা হেল বাকী বলেন, প্রতিদিন ১৫/২০ জন করে মানুষ করোনার টিকা নিতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। কিন্তু দেশে করোনা ভাইরাসের টিকা সংকট হতে পারে এমন খবরে গত দুই-তিন দিন ধরে হাসপাতালে প্রতিদিন শতাধিক মানুষ করোনার টিকা নিতে ভিড় করছেন। তবে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, সুজানগরে করোনা ভাইরাসের টিকার কোনো সংকট নেই।