রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
রাণীনগরের রাস্তার মোড়ে মোড়ে লাল ফুলে সেজেছে কৃষ্ণচূড়া গাছগুলো। শোভাবর্ধণকারী এ বৃক্ষটি উপজেলার বিভিন্ন মোড়সহ গ্রামাঞ্চলের আনাচে কানাচে চোখে পড়ছে। উপজেলা পরিষদ এলাকা কৃষ্ণচূড়া রঙে রঙিন হয়ে উঠেছে। উপজেলায় প্রচণ্ড খরতাপের মধ্যেও চোখ জুড়ানো প্রশান্তি নিয়ে এসেছে অগ্নিরাঙা কৃষ্ণচূড়া। বীর বিক্রম শহীদ লে. আহসানুল হক কলেজের সহকারী অধ্যাপক মো. মাসুদ রানা মাসুদ বলেন, কৃষ্ণচূড়া একটি বৃক্ষ জাতীয় উদ্ভিদ। যার বৈজ্ঞানিক নাম ডেলোনিক্স রেজিয়া। গাছটি পাতা এবং আগুনলাল কৃষ্ণচূড়া ফুলের জন্য বিখ্যাত। এটি ফ্যাবেসি পরিবারের অন্তর্গত একটি গাছ, যা ‘গুলমোহর’ নামেও পরিচিত।
