বাগমারায় বোরোর ভালো ফলন

আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ২১:৫৯

বাগমারা (রাজশাহী) সংবাদদাতা

বাগমারায় এবার বোরোর ভালো ফলন হয়েছে। খেতগুলোতে পাকতে শুরু করেছে ধান। আবার অনেক জায়গায় আগাম রোপণকৃত ধান পেকে গেছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বাগমারায় এবার ১৮ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার হেক্টর বেশি জমিতে চাষ হয়েছে। কৃষক মঞ্জুর রহমান জানান, অন্য বছরের তুলনায় এবার চাষে ওষুধ, সার সবই কম লেগেছে। আশা করছি ভালো ফলন পাবো। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজিবুর রহমান জানান, আবহওয়ার অনুকূলে থাকায় আশা করছি ধানে চিটার পরিমাণ খুব কম হবে।