মরা গরুর মাংস বিক্রির দায়ে কসাইয়ের জরিমানা

আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ২২:০১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ বাজারে মরা গরুর পচা মাংস বিক্রি করার অভিযোগে আল আমিন কসাইকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান। এ সময় ৫০ কেজি পঁচা মাংস জব্দ করা হয়। অভিযুক্ত আল আমিন কসাই জানান, এই মাংস তিনি জিনোদপুর বাজারের মুছা কসাইয়ের কাছ থেকে এনেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান জানান, মরা গরুর বিষয়টি জেনে তাত্ক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং কসাইকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পচা মাংসগুলো জব্দ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।