শেয়ারদর সবচেয়ে বেশি কমেছে কেয়ার

আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ২২:০৬

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে গতকাল অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৮টির বা ২১ দশমিক ৮৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল শেয়ারদর সবচেয়ে বেশি কমেছে কেয়া কসমেটিকসের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার কেয়া কসমেটিকসের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫ দশমিক ৭০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫ দশমিক ৪০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ারদর শূন্য দশমিক ৩০ টাকা বা ৫ দশমিক ২৬ শতাংশ কমেছে। এর মাধ্যমে কেয়া কসমেটিকস ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফ্যামিলিটেক্সের ৩ দশমিক ৮৪ শতাংশ, প্যারামাউন্ট ইনসিওরেন্সের ৩ দশমিক ৮০ শতাংশ, এমারেল্ড অয়েলের ৩ দশমিক ৪৬ শতাংশ, আরডি ফুডের ৩ দশমিক ৩৯ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৩ দশমিক ২৭ শতাংশ, আইসিবি এএমসিএল তৃতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৩ দশমিক ২২ শতাংশ, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৩ দশমিক ১৬ শতাংশ, স্কয়ার টেক্সটাইলের ৩ দশমিক ১৪ শতাংশ এবং ক্রিস্টাল ইনসিওরেন্সের শেয়ারদর ২ দশমিক ৬৭ শতাংশ কমেছে।