ইত্তেফাক রিপোর্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে গতকাল রবিবার অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০১টির বা ৫৬ দশমিক ৩০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। গতকাল শেয়ারদর সবচেয়ে বেশি বেড়েছে অগ্রণী ইনসিওরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার অগ্রণী ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৩ দশমিক ৫০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৮ দশমিক ৮০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ারদর ৫ দশমিক ৩০ টাকা বা ৯ দশমিক ৯০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে অগ্রণী ইনসিওরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফনিক্স ইনসিওরেন্সের ৯ দশমিক ৮০ শতাংশ, ডমিনেজ স্টিলের ৯ দশমিক ৮০ শতাংশ, প্রভাতী ইনসিওরেন্সের ৯ দশমিক ৭৯ শতাংশ, খান ব্রাদার্সের ৯ দশমিক ৭২ শতাংশ, মেঘনা লাইফ ইনসিওরেন্সের ৯ দশমিক ৬৪ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ৯ দশমিক ৬২ শতাংশ, ফরচুন সুজের ৯ দশমিক ৬০ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্সের ৯ দশমিক ৫৫ শতাংশ এবং অ্যাসোসিয়েটেড অক্সিজেনের শেয়ারদর ৯ দশমিক ৪৬ শতাংশ বেড়েছে।
