ব্লকে লেনদেন হয়েছে ১৮৭ কোটি টাকার

আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ২২:০৭

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৬টি কোম্পানি অংশ নিয়েছে। এসব কোম্পানির ১৮৭ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলোর ১ কোটি ৬১ লাখ ১৫ হাজার ১২০টি শেয়ার ৭২ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৮৭ কোটি ৮৫ লাখ ৫৬ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাত্ ৫৫ কোটি ৬০ লাখ টাকার লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের। দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ কোটি ৪ লাখ টাকার গ্রামীণফোনের এবং তৃতীয় সর্বোচ্চ ৩১ কোটি ৮৬ লাখ ৬ হাজার টাকার লেনদেন হয়েছে রেনেটার।

এছাড়া এডিএন টেলিকমের ১১ লাখ ৪০ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৬ লাখ ৫০ হাজার টাকার, বিডি থাইয়ের ১ কোটি ১৮ লাখ টাকার, বেক্সিমকোর ৫ লাখ ২ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৫ কোটি ১৭ লাখ ৫৫ হাজার টাকার, সেন্ট্রাল ইনসিওরেন্সের ১ কোটি ৮২ লাখ ৭৯ হাজার টাকার, ইস্টার্ন ইনসিওরেন্সের ১ কোট ৬ লাখ ১৩ হাজার টাকার, ইজেনারেশনের ৫ লাখ ১১ হাজার টাকার, এক্সপ্রেস ইনসিওরেন্সের ৫ লাখ ১০ হাজার টাকার, জেনেক্সের ৮৫ লাখ ৪৮ হাজার টাকার, মীর আখতারের ৯ লাখ ৭৫ হাজার টাকার, মুন্নু সিরামিকের ১৩ লাখ ২৫ হাজার টাকার, ন্যাশনাল ফিড মিলসের ১৬ কোটি ৪ লাখ ৮১ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৫ লাখ ১১ হাজার টাকার, প্যারামাউন্ট ইনসিওরেন্সের ৪৬ লাখ ৭৩ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্সের ৬৪ লাখ ৬৩ হাজার টাকার, প্রভাতী ইনসিওরেন্সের ৭৬ লাখ ৮০ হাজার টাকার, পূরবী জেনারেল ইনসিওরেন্সের ৫ লাখ ৩৬ হাজার টাকার, শাইনপুকুর সিরামিকের ২৫ লাখ টাকার, শাহজিবাজার পাওয়ারের ১৪ কোটি ৪০ লাখ টাকার, স্কয়ার ফার্মার ১ কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকার, এসএস স্টিলের ৫ লাখ ১৩ হাজার টাকার এবং স্ট্যান্ডার্ড সিরামিকের ৫ লাখ ৬ হাজার টাকার লেনদেন হয়েছে।