মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি, জরিমানা

আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ২২:১১

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি ও মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য, নকল কসমেটিকস, কোমল পানীয় ও জুস বিক্রির দায়ে একটি কারখানা ও তিনটি স্টেশনারিকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার টাউন বাজার ও বেউথা এলাকায় অভিযান চালিয়ে মুড়ি তৈরির কারখানা ও তিনটি স্টেশনারি দোকানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। আসাদুজ্জামান রুমেল জানান, জেলা প্রশাসক এস এম ফেরদৌস স্যারের নির্দেশনায় মানিকগঞ্জ সদর উপজেলার টাউন বাজার ও বেউথা এলাকায় অভিযান চালানো হয়।