সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপে কর্মহীন , অসহায় ও দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও বারদী ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী লায়ন মাহবুবুর রহমান বাবুল।
গতকাল রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মাহবুবুর রহমান বাবুল তার নিজ অর্থায়নে বারদী ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রায় ৫০০ পরিবারের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন।
