বংশালে মসজিদে আগুন

আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ০০:৩১

রাজধানীর বংশালে আতা মসজিদের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার দিবাগত রাত ১০টার দিকে সেখানে আগুনের সূত্রপাত ঘটে। তবে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার ফয়সালুর রহমান জানান, অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। কীভাবে আগুনের সূত্রপাত তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।