অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৩তম আসরে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র হয়েছে ডেনমার্কের ‘অ্যানাদার রাউন্ড’। বিজয়ী ছবির নাম ঘোষণা করেন আমেরিকান অভিনেত্রী লরা ডার্ন।
‘অ্যানাদার রাউন্ড’ পরিচালনা করেছেন ডেনিশ নির্মাতা টমাস ভিন্টারবার্গ। এটাই ছিল তার প্রথম মনোনয়ন। এতে অভিনয় করেছেন ম্যাডস মিকেলসেন।
একই শাখায় আরও মনোনয়ন পেয়েছিল রোমানিয়ার ‘কালেক্টিভ’, বসনিয়া ও হার্জেগোভিনার ‘কু ভাদিস, আইদা?’, হংকংয়ের ‘বেটার ডেজ’, তিউনিসিয়ার ‘দ্য ম্যান হু সোল্ড হিজ স্কিন’।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসের ইউনিয়ন স্টেশনে এবং হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে রবিবার রাতে (বাংলাদেশ সময় আজ সোমবার ভোর ৬টা) শুরু হয় চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৩তম আসর। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে এই আয়োজন সরাসরি সম্প্রচার হচ্ছে বিশ্বের ২২৫টিরও বেশি দেশে। বাংলাদেশের দর্শকরা ভোর ৬টা থেকে স্টার মুভিজ ও স্টার ওয়ার্ল্ড চ্যানেলে দেখতে পারছেন অনুষ্ঠানটি।
ইত্তেফাক/বিএএফ
