সেরা মৌলিক চিত্রনাট্য বিভাগে অস্কার জিতলেন ব্রিটিশ নির্মাতা-অভিনেত্রী এমারেল্ড ফেনেল। ‘প্রমিসিং ইয়াং ওম্যান’ ছবির জন্য এই স্বীকৃতি এলো তার হাতে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসের ইউনিয়ন স্টেশনে বাংলাদেশ সময় আজ সোমবার ভোর ৪টা ৩০ মিনিটে শুরু হয় চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৩তম আসর। ভোর ৬টা থেকে চলে পুরস্কার বিতরণ।
এবিসি নেটওয়ার্কের মাধ্যমে এই আয়োজন সরাসরি সম্প্রচার হয়েছে বিশ্বের ২২৫টিরও বেশি দেশে। বাংলাদেশে আজ রাত ৯টায় স্টার মুভিজ ও স্টার ওয়ার্ল্ড চ্যানেলে পুনরায় দেখা যাবে অনুষ্ঠানটি।
ইত্তেফাক/বিএএফ
