প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অভিজ্ঞ স্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। করোনা মহামারির এই সংকটকালীন সময়ে পরিবারের পাশে থাকতেই তার এ সিদ্ধান্ত। এটিকে স্বাগত জানিয়েছে অশ্বিনের দল দিল্লি ক্যাপিটালসও।
রবিবার (২৫ এপ্রিল) গভীর রাতে এক টুইট বার্তায় রবিচন্দ্রন অশ্বিন জানান, আগামীকাল (সোমবার ২৬ এপ্রিল) থেকে আইপিএলের চলতি আসরে আমি আর থাকছি না। পরিবার ও একাধিক কাছের মানুষ এই মুহূর্তে কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই করছেন এবং কঠিন এই সময় তাদের পাশে থাকা আমি নিজের কর্তব্য বলে মনে করি। যদি পরিস্থিতির উন্নতি ঘটে তাহলে শিগগিরই আইপিএলে আবার ফিরে আসবো।
I would be taking a break from this years IPL from tomorrow. My family and extended family are putting up a fight against #COVID19 and I want to support them during these tough times. I expect to return to play if things go in the right direction. Thank you @DelhiCapitals ????????
— Stay home stay safe! Take your vaccine???????? (@ashwinravi99) April 25, 2021
হ্যাশট্যাগ দিয়ে নিজ দল দিল্লি ক্যাপিটালসকেও ধন্যবাদ জানান তিনি। এমনকি টুইটারে নিজের অ্যাকাউন্টের নামও পরিবর্তন করে ফেলেছেন এই ক্রিকেটার। সেখানে রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় লেখা ‘স্টে হোম স্টে সেফ! টেক ইয়র ভ্যাক্সিন’।
পরে রি-টুইট করে দিল্লি ক্যাপিটালস জানিয়েছে, এই কঠিন সময়ে আপনার প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে। আপনাকে এবং আপনার পরিবারের প্রতি দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে শুভ কামনা থাকলো।
Extending our full support to you in these difficult times, @ashwinravi99 ????????
— Delhi Capitals (@DelhiCapitals) April 25, 2021
Sending you and your family all the strength and prayers from all of us at Delhi Capitals ???? https://t.co/JoqzDGFVdB
এদিকে, করোনা মহামারির প্রভাবে ভারতে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে। প্রতিদিনই শনাক্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরো ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। এই সময়ের মধ্যে মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৮৯১ জন। এ নিয়ে দেশটিতে টানা পঞ্চমদিনের মতো তিন লাখের বেশি শনাক্ত দেখা গেলো। আর গত ৭২ ঘণ্টার মধ্যে প্রায় ১০ লাখ শনাক্ত।
ইত্তেফাক/টিএ
