বরেন চক্রবর্তী
মুখের মাস্ক খুলে করোনা তোমায় দিলেম আজকে ছুটি
লিপিস্টিক ঠোঁটে দিয়ে আমি রোজ গলি থেকে রাজপথে উঠি।
সর্বনাশা করোনা তুই করেছিলি কত ছল
স্যানিটাইজারের ভাণ্ড এখন বদলে হয়ে গেছে পারফিউমের বোতল।
আবার যদি করিস ফন্দি-ফিকির নতুন করে ফেরার চেষ্টা
অ্যাসিড গিলিয়ে মিটিয়ে দেব তোর যাবতীয় তেষ্টা।
মাস্ক কোম্পানির সাথে জোট বেঁধে ভেবেছিলি
করবি লিপিস্টিক কোম্পানির সর্বনাশ
তোর যত ছলাকলা জেনে গেছে বিজ্ঞানীরা
তারা জানে কী করে শায়েস্তা করতে হয় তোর মতো বদমাশ।
ভেবেছিলি ওষুধ নাই চালাবি ত্রাস জগত্ময়, এতেই তোর তুষ্টি
ভ্যাকসিন দিয়ে আমরা করব বিশ্বময় তোর মৃত আত্মার অন্ত্যেষ্টি।
যত করিস কসরত, আর পাবি না দ্বিতীয়বার ফেরার কোনো রাস্তা
মনে রাখিস, অখিল-নিখিলে কখনো অসুর জেতেনি—রাখি সে আস্থা।
যেখানেই তুই বিছাবি থাবা, মেলবি পাখা, উদ্যত হবি করতে ধ্বংস
সেখানেই বিজ্ঞান তোরে করে দেবে সমূলে নির্বংশ।
মানুষ জিতেছে আর পাবি না আগের মতো ভিত
মনে রাখিস মানুষ সৃষ্টির সেরা, তারই হবে জিত।
অনিন্দিতার এই স্বপ্ন কভু মিথ্যা নয়, যা বলেছি তা সত্য কথন
সবাই তোমরা জেনে রাখো এ ছড়া কিন্তু নতুন খনার বচন।
আমার এই স্বপ্নকথা শুনে যারা হাসছ মনে প্রাণে
তাদের বলে রাখি
শেষরাতের স্বপ্ন কিন্তু সত্য বৈ মিথ্যা নয়, সর্বলোকে জানে।
