কাদা পানিতে মাছ ধরছে শিশু-কিশোররা

আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ২১:৩৯

রাজবাড়ী প্রতিনিধি

গ্রীষ্মের প্রচণ্ড রোদে খাল-বিলের পানি শুকিয়ে যাওয়ায় এসব জলাশয়ের কাদা পানি হাতড়ে মাছ ধরছে শিশু-কিশোররা। গত সোমবার সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর এলাকায় এমনই চিত্র দেখা গেছে। দেখা যায়, শিশু ও কিশোররা আনন্দ-উল্লাস করতে করতে কাদা পানির ভিতর হাত ঢুকিয়ে একের পর এক মাছ তুলে আনছে। এর মধ্যে রয়েছে বাইম, শোল, টাকি, পুটি, ভেদিসহ বিভিন্ন দেশি প্রজাতির মাছ। স্থানীয় বাসিন্দা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, এলাকার খালগুলো প্রায় শুকিয়ে কাদা জলে পরিণত হওয়ায় খালে প্রচুর পরিমাণে দেশি প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে।