স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা
স্বরূপকাঠিতে তক্ষক রাখার দায়ে রোজিনা নামের এক গৃহবধূকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত রবিবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী এ জরিমানা করেন। রোজিনা উপজেলার সুন্দর গ্রামের মো. এনায়েত হোসেন হাওলাদারের স্ত্রী। গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ সঙ্গে নিয়ে রোজিনার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় একটি মৃত তক্ষক উদ্ধার করা হয়। পরে বিচারক আদালত বসিয়ে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ঐ গৃহবধূকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
