কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুর ও বাগেরহাটের বিভিন্ন নদনদীতে অভিযান চালিয়ে গত পাঁচ দিনে ২০ লাখ ৬০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে নৌবাহিনী। ২১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘কর্ণফুলী’র নেতৃত্বে পরিচালিত জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির এ অভিযানে জব্দকৃত এসব জালের মূল্য প্রায় ৫ কোটি ৯০ লাখ টাকা। বাংলাদেশ নৌবাহিনীর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ এপ্রিল থেকে শুরু হওয়া এ সমন্বিত অভিযানে দেশের বিভিন্ন নদী অববাহিকায় বাংলাদেশ নৌবাহিনী অপারেশন পরিচালনা করছে, যা চলবে ৩০ জুন পর্যন্ত। এসব অবৈধ জাল স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা এবং মত্স্য কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।
