গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
গৌরীপুরে গাঁজাসহ আটক এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ফরাজ আলী নামের ঐ ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ ‘খ’ সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সূরের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফরাজ আলীর বাড়ি থেকে তাকে এক কেজি গাঁজাসহ আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালতে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরো সাত দিন কারাদণ্ড প্রদান করা হয়েছে।
