কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা
কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের একটি খাল থেকে অজ্ঞাত এক তরুণীর (২০) অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে জনতা বাজার দাদনা খালপাড় থেকে ঐ তরুণীর পোড়া লাশ উদ্ধার করা হয়। নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঐ তরুণীকে ছুরিকাঘাতে হত্যার পর খালপাড়ে এনে আগুন দিয়ে লাশ পুড়িয়ে দিয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।
