মেহেন্দিগঞ্জে জরুরি চিকিত্সা সহায়তা দিল সেনাবাহিনী

আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ২১:৪২

মেহেন্দিগঞ্জ (বরিশাল) সংবাদদাতা

মেহেন্দিগঞ্জে সেনাবাহিনীর পক্ষ থেকে জরুরি চিকিত্সা সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম রমিজ আহমেদের হাতে এক হাজার ব্যাগ আইভি স্যালাইন তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে ৬২ ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন মো. ইয়াসির আরাফাত। মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া রোগীদের জন্য এসব আইভি স্যালাইন বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের সৌজন্যে, ৬ পদাতিক ব্রিগেড (৬২ ই বেংগল) এর সার্বিক ব্যবস্থাপনায় এক হাজার ব্যাগ আইভি স্যালাইন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।