পিএইচপি ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজে আধুনিক রিফ্লেকটিভ গ্লাস উত্পাদন শুরু

আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ২১:৪৬

চট্টগ্রাম অফিস

দেশে এই প্রথম বারের উত্পাদন শুরু হয়েছে আধুনিক রিফ্লেকটিভ গ্লাসের। যা দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হবে বিদেশেও। বিশ্বখ্যাত ‘স্পাটারিং কোটিং টেকনোলজি’ ব্যবহার করে পিএইচপি ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই রিফ্লেকটিভ গ্লাস উত্পাদন শুরু করেছে। সাধারণত উন্নতবিশ্বে এই আধুনিক ও উন্নত টেকনোলোজি ব্যবহার করে গ্লাস উত্পাদন করা হয়। এটিকে প্রতিফলিত গ্লাসও বলা হয়। এই গ্লাস লাগানোর ফলে বিল্ডিংকে আয়নার মতো দেখায় ও বিল্ডিংয়ের সৌন্দর্য অনেকাংশ বেশি বৃদ্ধি পায়। ভবনের ওজনও কমে যায়। দেশে সর্বাধুনিক প্রযুক্তির বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের পথিকৃত্, শিক্ষানুরাগী ও শিল্পপতি পিএইচপি ফ্যামিলির কর্ণধার সূফি মোহাম্মদ মিজানুর রহমান। সূফি মিজানের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পিএইচপি ফ্লোট গ্লাস নির্মাণ কর্মযজ্ঞে নেতৃত্ব দেন তার যোগ্য উত্তরসূরি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমির হোসেন।