ঢাকায় জামাল ভুঁইয়া বেনাপোলে জীবন কোয়ারেন্টাইনে

আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ২১:৫২

স্পোর্টস রিপোর্টার

করোনার মহামারির মধ্যে বাংলাদেশে এসেছেন জাতীয় দলের দুই ফুটবলার নাবীব নেওয়াজ জীবন এবং জামাল ভুঁইয়া। এ দুজনেই গতকাল বাংলাদেশে ঢুকেছেন। বাফুফে জানিয়েছে দুজনেই এখন কোয়ারেন্টাইনে রয়েছেন।

জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া গতকাল বিকালে ঢাকায় বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে তাকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। বাফুফে জানিয়েছে জামাল ভুঁইয়া ঢাকায় কোয়ারেন্টাইনে রয়েছেন। কোথায় আছেন সেটি বলা যাচ্ছে না। সরকারিভাবে তাকে রাখা হয়েছে। জামাল ছুটি কাটাতে ডেনমার্ক গিয়েছিলেন। সেখান থেকে ঢাকায় ফিরতে গিয়ে পাসপোর্ট জটিলতায় পড়েছিলেন। পরে তাকে বাফুফের উদ্যোগে বিশেষ ব্যবস্থায় ঢাকায় আনা হয়।

জাতীয় দলের স্ট্রাইকর নাবীব নেওয়াজ জীবন ভারতে গিয়েছিলে পায়ে অস্ত্রোপচার করাতে। অস্ত্রোপচারের পর সেখান থেকে ফিরতে পারছিলেন না। গতকাল সীমান্ত পথে জীবনকে বাংলাদেশে প্রবেশ করানোর উদ্যোগ নেয় বাফুফে। জীবন বেনাপোলে কোয়ারেন্টাইনে রয়েছেন।