ঘিওর (মানিকগঞ্জ)
১৩ টাকার ওষুধের দাম নিয়েছেন ১৫ টাকা। ক্রেতা প্যাকেটের গায়ের মূল্য ১৩ টাকা বলার পরও দোকানদার তার কাছে ১৫ টাকা দাম রাখেন। এমনকি দাম বেশি রাখার কথা বললে উপরি উক্ত দোকানদার অভিযোগকারীর ওপর রেগে যান। এ বিষয়ে ক্রেতা অভিযোগ করে পুরস্কার পেলেন ১ হাজার টাকা। বিক্রেতাকে জরিমানা দিতে হলো ৪ হাজার টাকা। গতকাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে এক অভিযোগের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ জরিমানা করা হয়। অভিযোগটি নিষ্পত্তি করেন ভোক্তা অধিকার মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। তিনি জানান, মেসেঞ্জারে মানিকগঞ্জ-১৮০০ গ্রুপের এডমিন আলফে সানী বেশি দামে ওষুধ কিনে প্রতারিত হওয়ার অভিযোগ দেন।
