সিরাজগঞ্জে ঐতিহাসিক সলংগা বিদ্রোহ দিবস পালিত

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ২১:২৪

সিরাজগঞ্জের রায়গঞ্জে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সলংগা বিদ্রোহ দিবসের তিন দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন হয়েছে। দিবসটি উপলক্ষে সলংগায় অবস্থিত আব্দুর রশীদ তর্কবাগীশ পাঠাগার, সলংগা সমাজ কল্যাণ সমিতি, সলংগা ডিগ্রী কলেজ, রায়গঞ্জের বেগম নূরুণ নাহার তর্কবাগীশ কলেজ, উল্লাপাড়ার তর্কবাগীশ উচ্চবিদ্যালয়, তর্কবাগীশ মহিলা মাদরাসা, বিদ্রোহী সলংগা ও সলংগা ফোরাম পৃথকভাবে তিনদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে। 

উল্লেখ্য, ১৯২২ সালের ২৭ জানুয়ারি ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহানায়ক মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশের নেতৃত্বে রায়গঞ্জের সলংগা হাটে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূত্রপাত ঘটে। অসহযোগ আন্দোলনে বিলেতি দ্রব্য বর্জনের কর্মসূচিতে প্রায় বারোশ প্রতিবাদী মানুষ ব্রিটিশ পুলিশ বাহিনীর গুলিতে ওই দিন প্রাণ হারান। আহত হন চার সহস্রাধিক জনতা। নিহতদের লাশের সাথে আহত সংজ্ঞাহীনদের উঠিয়ে নিয়ে ব্রিটিশ পুলিশ সিরাজগঞ্জের রহমতগঞ্জে গণকবর দেয়। 

আরো পড়ুন:  গৌরীপুর উপজেলা নির্বাচনে ৩ পদে আওয়ামী লীগের ২৯ জন প্রার্থী

দিবসটি সলংগা দিবস হিসেবে প্রতি বছর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করে আসছে এলাকাবাসী। 

ইত্তেফাক/অনি