শততম পর্বে ‘আলাদিন’

আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ১৯:৫১

গত বছরের ১ ডিসেম্বর প্রচার শুরু হয়েছিলো টিভি সিরিয়াল ‘আলাদিন’। সিরিয়ালটিতে অগণিত মানুষের শৈশবের জাদুকরি নায়ক আলাদিন। এরইমধ্যে দর্শকপ্রিয়তা অর্জন করেছে। দেখেতে দেখে শততম পর্বে গিয়ে পৌছালো ‘আলাদিন’। আগামী বৃহস্পতিবার প্রচারিত হবে এর শততম পর্ব। 

আরব্য রজনীর গল্প অবলম্বনে নির্মিত টিভি সিরিয়াল ‘আলাদিন’ মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে প্রতি রবি, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে।

বাগদাদের এক দরিদ্র পরিবারের ছেলে আলাদিন। চোর হলেও দয়ালু, মজার এবং সাহসী ছেলে হিসেবে তার বিশেষ পরিচিতি রয়েছে। তার সবচেয়ে বড় স্বপ্ন হলো বাগদাদের রাজকন্যা ইয়াসমিনের সঙ্গে দেখা করা। ছোটবেলায় প্রথম দেখাতেই রাজকন্যার প্রেমে পড়ে গিয়েছিলো সে। দৈবক্রমে তার হাতে এসে পড়ে এক আশ্চর্য প্রদীপ, যাতে ঘষা লাগার পর এক দৈত্য বেরিয়ে আসে। দৈত্যের অনেক ক্ষমতা। প্রভু আলাদিন যা চায় তা করে সে। তবে কি এই জাদুর প্রদীপের মাধ্যমে আলাদিন পেয়ে যাবে রাজকন্যাকে? এই প্রদীপের ক্ষমতা দিয়ে কিভাবে সে শত্রুদের মোকাবিলা করে। শেষ পর্যন্ত তার পরিণতি কি হয়-এমন অনেক প্রশ্নের জবাব মিলবে টিভি সিরিয়াল ‘আলাদিন’-এ।

ইত্তেফাক/বিএএফ