সুজন চন্দ্র দে, সহকারী শিক্ষক
হাজী আব্দুস সাত্তার বহুমুখী উচ্চ বিদ্যালয়, সিলেট
১। পেন্ডুলাম ঘড়ির পেন্ডুলামের গতি কী রূপ?
(i) ঘূর্ণন গতি (ii) পর্যায়বৃত্ত গতি (iii) স্পন্দন গতি
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) i ও ii (গ) ii ও iii (ঘ) i ও iii
২। নিচের কোন রাশিগুলোর একক অভিন্ন?
(ক) সরণ ও দ্রুতি (খ) সরণ ও ত্বরণ
(গ) দ্রুতি ও ত্বরণ (ঘ) ত্বরণ ও মন্দন
৩। জয়দীপ কোনো নির্দিষ্ট অবস্থান হতে যাত্রা শুরু করে প্রথমে পূর্বদিকে 8m তারপর আবার উত্তর দিকে 6m দূরত্ব অতিক্রম করল। ছেলেটির দূরত্ব ও সরণের মধ্যকার পার্থক্য কত?
(ক) 2m (খ) 4m (গ) 14m (ঘ) 24m
৪। নিচের কোনটি মন্দনের মাত্রা?
(ক) LT-1 (খ) LT2 (গ) LT-2 (ঘ) LT-3
৫। স্থির অবস্থান হতে সুষম ত্বরণে চলতে থাকা কোন বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক?
(ক) v (খ) v t2 (গ) s t (ঘ) S t2
৬। সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ কত?
(ক) 0 ms-2 (খ) 0 ms-1
(গ) 9.8 ms-1 (ঘ) 9.8 ms-2
৭। তাত্ক্ষণিক দ্রুতির একক কোনটি?
(ক) ms (খ) ms2 (গ) m/s (ঘ) ms-2
৮) একটি বস্তুর বেগ 10ms-1 থেকে 5sec পরে 20ms-1 হয়। এক্ষেত্রে লেখের ঢাল কী নির্দেশ করে?
(ক) সরণ (খ) বেগ (গ) ত্বরণ (ঘ) মন্দন
একটি বস্তুকে স্থির অবস্থান হতে বাধাহীনভাবে পড়তে দেওয়া হলো। g=9.8ms-2 ধরে নিয়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও:
৯। কতক্ষণ পর বস্তুটির বেগ 98ms-1 হবে?
(ক) 9.8s (খ) 10s (গ) 100s (ঘ) 980s
১০। নিচের কোনটি বস্তুটির বেগ-সময় লেখচিত্র নির্দেশ করে?
উত্তর: ১) গ ২) ঘ ৩) খ ৪) গ ৫) ঘ ৬) ক ৭) গ ৮) গ ৯) খ ১০) গ
সৃজনশীল প্রশ্ন: উদ্দীপকটি মনোযোগ সহকারে পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
অখিল এবং প্রণব 10km-এর একটি মোটর সাইকেল প্রতিযোগিতায় অংশ নেয়। যাত্রাস্থান হতে অখিল 0.5 ms-2 সুষম ত্বরণে এবং প্রণব 50 ms-1 সমবেগে প্রতিযোগিতাটি শুরু করে।
(ক) সুষম ত্বরণ কী?
(খ) সকল ঘূর্ণন গতিই পর্যায়বৃত্ত গতি- ব্যাখ্যা করো।
(গ) কখন অখিলের বেগ প্রণবের বেগের সমান হবে?
(ঘ) উক্ত প্রতিযোগিতায় কেউ বিজয়ী হতে পারেনি- গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্নের সমাধান আগামীকাল
