হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
আবহাওয়া অনুকূলে থাকায় হোসেনপুর উপজেলার ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলে এবার চিনা বাদামের ভালো ফলন হয়েছে। উপজেলার সবচেয়ে বেশি বাদাম চাষ হয়েছে চরপিতলগঞ্জ, সাহেবেরচর, গড় বিশুদিয়া ও হোগলাকান্দি গ্রামে। কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, উপজেলায় এ বছর প্রায় ৩৬ হেক্টর জমিতে বাদাম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। পশ্চিম চরবিশ্বনাথ গ্রামের মজলু মিয়া জানান, বাদাম চাষে তুলনামূলক খরচ কম। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরুল কায়েস জানান, আবহাওয়া অনুকূল থাকায় বাদামের ফলন ভালো হয়েছে। অন্যদিকে আগ্রহী চাষিদেরকে প্রশিক্ষণের মাধ্যমে বাদাম চাষে সার্বিক সহযোগিতা করা হয়েছে।
