কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা
কাঠালিয়া উপজেলা সদরের পশ্চিম আউরা মাদ্রাসা এলাকায় বিদ্যুতের খুঁটি হিসেবে জীবন্ত গাছ ব্যবহার করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বিগত কয়েক বছর ধরে বিদ্যুতের লাইনটি একাধিক জীবন্ত গাছে ঝুলিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। বাসিন্দা মিজানুর রহমান জানান, বিদ্যুতের খুঁটি না থাকায় প্রায়ই তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। আবার দুটি তার মিলে ভোল্টেজ অনেক বেড়ে যায়। ফলে অনেকের ফ্রিজ, টিভি, পানির মটর ইত্যাদি পুড়ে যায়। এ বিষয়ে উপজেলা বিদ্যুতের উপসহকারী আবাসিক প্রকৌশলী তাপস কুমার বিশ্বাস জানান, রেনিভিশন ওয়ার্কের মাধ্যমে অতি দ্রুত ঐ এলাকার বিদ্যুত্ লাইনটি মেরামত করা হবে।
