বাগমারা (রাজশাহী) সংবাদদাতা
বাগমারায় পরিবেশ আইন অমান্য করে পুকুর খননের নামে কৃষি জমির টপসয়েল কাটা হচ্ছে। আর এসব মাটি সরবরাহ করা হচ্ছে স্থানীয় ইটভাটায়। এলাকাবাসীর অভিযোগ, উপজেলার প্রভাবশালী একটি মহল কয়েকটি ভাগে বিভক্ত হয়ে এসব পুকুর খনন করছে। সরজিমনে দেখা যায়, উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভার প্রায় ৪০টি স্পটে বর্তমানে পুকুর খননের নামে টপসয়েল কাটা হচ্ছে। এ বিষয়ে বাগমারা উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন বলেন, সমস্যাটি চরম আকার ধারণ করেছে। বিষয়টি উপজেলা সমন্বয় কমিটির সভায় তুলে ধরে একটি রেজুলেশন করা হলেও বাস্তবে কোনো কাজ হচ্ছে না।
