চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সাপের কামড়ে সায়েম আলী (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সায়েম আলী আলমডাঙ্গা উপজেলার নাগদহ ইউনিয়নের বারোঘরিয়া গ্রামের শাবান আলীর ছেলে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। বাড়ি সংলগ্ন পুুকুরের পাশে গর্তের মধ্যে থাকা পাখির বাসায় হাত দেয় সায়েম। এ সময় পাখির বাসার মধ্যে থাকা একটি সাপ তার হাতে কামড় দেয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিত্সক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর শিশু সায়েমকে মৃত ঘোষণা করা হয়। আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
