সখীপুরে স্বামীকে হত্যা স্ত্রী গ্রেফতার

আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ২১:১৮

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

সখীপুরে স্বামী কিতাব আলীকে (৪০) হত্যার ঘটনায় গৃহবধূ হামিদা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার ইছাদিঘী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিতাব আলী ভাঙারির ব্যবসা করতেন।

গজারিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কালাম আজাদ বলেন, স্বামী-স্ত্রীর কথা কাটাকাটির এক পর্যায়ে কিতাব আলীকে লাথি মারেন হামিদা। পরে প্রতিবেশীরা গুরুতর আহত কিতাব আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ এইচ এম লুত্ফুল কবির জানান, নিহতের শরীরে কামড়ের চিহ্ন রয়েছে। তার মেয়ে লাবনী আক্তার বাদী হয়ে মঙ্গলবার থানায় হত্যামামলা করেছে। অভিযুক্ত  হামিদা আক্তারকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।