কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা
কাঠালিয়ায় ডায়রিয়া প্রতিরোধে ও স্যালাইন সংকট নিরসনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া) ১ হাজার ৮০০ আইভি স্যালাইন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপরে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনির উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদারের হাতে এ স্যালাইন তুলে দেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম প্রমুখ উপস্থিত ছিলেন।
