শেয়ারবাজারে তালিকাভুক্ত পদ্মা অয়েলের চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) শেয়ারপ্রতি মুনাফা ২১ শতাংশ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৬ দশমিক ২৩ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ২০ দশমিক ৬৩ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা ৪ দশমিক ৪০ টাকা বা ২১ শতাংশ কমেছে। কোম্পানিটির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের তিন মাসে (জানুয়ারি-মার্চ’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫ দশমিক ০৩ টাকা। আগের অর্থবছরের একই সময়ে মুনাফা হয়েছিল ৭ দশমিক ২৮ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা ২ দশমিক ২৫ টাকা বা ৩১ শতাংশ কমেছে। ২০২১ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬৩ দশমিক ৩৬ টাকায়।
