ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে গতকাল অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫৯টির বা ১৬ দশমিক ৭৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। গতকাল শেয়রদর সবচেয়ে বেশি বেড়েছে ক্রিস্টাল ইনসিওরেন্সের। ডিএসই সূত্রে জানা গেছে, সোমবার ক্রিস্টাল ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৭ দশমিক ৮০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৩ দশমিক ৩০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ৫০ টাকা বা ১১ দশমিক ৫০ শতাংশ বেড়েছে। ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফনিক্স ইনসিওরেন্সের ৯ দশমিক ৩৪ শতাংশ, ঢাকা ইনসিওরেন্সের ৮ দশমিক ৮১ শতাংশ, অগ্রণী ইনসিওরেন্সের ৮ দশমিক ৫৬ শতাংশ, সিটি জেনারেল ইনসিওরেন্সের ৮ দশমিক ২৪ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ৬ দশমিক ৬৬ শতাংশ, ফেডারেল ইনসিওরেন্সের দশমিক ৭২ শতাংশ, কন্টিনেন্টাল ইনসিওরেন্সের ৫ দশমিক ২৫ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্সের ৪ দশমিক ৭০ শতাংশ এবং সোনালী আঁশের শেয়ার দর ৩ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে।
