সেতু! এক পায়ে দাঁড়িয়ে...

আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ২২:১৩

শেরপুর জেলার নকলা, ময়মনসিংহ সদর ও জামালপুর সদর উপজেলার মাঝ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র। নকলা উপজেলার নারায়ণখোলা ঘাট দিয়ে ব্যবসা ও চাকরিসহ বিভিন্ন কাজে প্রতিদিন সহস্রাধিক মানুষ যাতায়াত করে। কিন্তু নারায়ণখোলা থেকে ঘাটে যেতে অথবা ঘাট পার হয়ে নারায়ণখোলা আসার জন্য মরা ব্রহ্মপুুত্রের ওপর ২০১৪ সালে নির্মিত সেতুটি এখন হুমকি হয়ে দাঁড়িয়েছে। বন্যায় এই সেতুর দুটি পিলার ভেঙে যাওয়ায় এখন এক পায়ে দাঁড়িয়ে আছে! এখানে প্রত্যেক সপ্তাহে দু-তিনটি গাড়ি উলটে সেতুর নিচে পড়ে। সেতুর দুপাশে মাটি সরে গেলে নারায়ণখোলা ঘাটের মানুষ নিজেদের টাকায় কাঠ ও বাঁশ কিনে সাঁকো দিয়ে সেতুর সঙ্গে জোড়া লাগিয়েছেন। এবার বন্যা হলে পানিতে ভেসে যাবে সেতুটি। তাই দ্রুত পুনঃনির্মাণের আবেদন জানাচ্ছি।

­মো. সুখন, নকলা, শেরপুর