ডাক্তারদের প্রতি সহানুভূতিশীল আচরণ করুন

আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ২২:১৪

করোনা ভাইরাসের সংক্রমণে সারা বিশ্বে হাহাকার পড়েছে। যেখানে উন্নত বিশ্বের দেশগুলোতে ভাইরাসের সংক্রমণে নাজেহাল অবস্থা, সেখানে মধ্যম বা নিম্ন আয়ের দেশগুলোর অবস্থা তো আরো শোচনীয়। আর এই মহামারিতে সম্মুখে থেকে আপ্রাণ লড়ে চলেছেন ডাক্তারগণ। তাঁদের নিজেদের জীবন ঝুঁকিতে রেখে তাঁরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন রোগীদের জন্য। নিজেদের তেমন একটা দেখভালও করতে পারছেন না। অথচ আমরা তাঁদের সঙ্গে কেমন ব্যবহার করছি! হাসপাতালে একটি সিট না পাওয়ার জন্য ডাক্তারদের দোষারোপ করছি। যেখানে প্রতিনিয়ত হাসপাতালে রোগীদের ভিড়ে হিমশিম খেতে হচ্ছে ডাক্তারদের, সেখানে তাঁদের দোষারোপ করা আদৌ উচিত? আমাদের সবার উচিত ডাক্তারদের প্রতি সহানুভূতিশীল আচরণ করা ও তাদের মানসিকভাবে সাপোর্ট করা।

প্রসেনজিত্ কুমার রোহিত

শিক্ষার্থী, ঢাকা কলেজ