বিরামহীন নদীর স্রোতের মতো বয়ে চলছে মরণঘাতী করোনা। কিছুতেই থামছে না। কখনো ধীর গতি আবার কখনো ঝড়ের বেগে আঘাত হানছে বাংলাদেশে। অদৃশ্য এই শক্তির কাছে জাগতিক সব মহাশক্তিই পরাজিত। করোনা থেকে বেঁচে থাকার চেষ্টায় একের পর এক লকডাউনে বিপন্ন জনজীবন। তবুও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার লকডাউন ঘোষণার পাশাপাশি কঠোর স্বাস্থ্যবিধি জারি করেছে। সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল ও মাস্ক ব্যবহারের প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সাধারণ মানুষের স্বাস্থ্যবিধি পালন এবং মাস্ক ব্যবহার এখনো যথাযথ হয়ে ওঠেনি! এ অবস্থায়, যথাযথভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না সে ব্যাপারে কঠোর নজরদারির জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কাজে লাগানো একান্ত প্রয়োজন।
আবু তালহা রায়হান, গোয়াইনঘাট, সিলেট
