শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড তৃতীয় প্রান্তিকের (জুলাই’২০-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৪.১৯ কোটি টাকা। যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৩.৪৬ কোটি টাকা। অর্থাৎ আলোচ্য সময়ে কোম্পানিটির নীট মুনাফা বেড়েছে ২১.১৫ শতাংশ।
এসময়ে সোনালী পেপারের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৯ পয়সা। যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২ টাকা ৮ পয়সা।
এদিকে কোম্পানিটির সবশেষ তিন মাসে (জানুয়ারি’২১-মার্চ’২১) শেয়ার প্রতি আয় হয়েছে ২২ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিল৩২ পয়সা।
চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২৮১ টাকা ৭৩ পয়সা। যা গত ৩০ জুন পর্যন্ত ছিল ৩০৭ টাকা ৮৮ পয়সা।
এরফলে দেশের শেয়ারবাজারে কোম্পানটি ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়।
ইউনুস গ্রুপ ২০০৬ সালে কোম্পানিটি অধিগ্রহণ করে। সোনালি পেপার প্রিন্টিং পেপারসহ বিভিন্ন ধরনের কাগজ উৎপাদন করে। এর বার্ষিক উৎপাদন সক্ষমতা ৩৫ হাজার টন। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ১8 কোটি টাকা।
ইত্তেফাক/এএইচপি
