ধামরাই (ঢাকা) সংবাদদাতা
মহামারি করোনা প্রতিরোধে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে মানুষকে উদ্বুদ্ধ করতে স্বেচ্ছাসেবী সংগঠন গুণীজন ফাউন্ডেশন (জিএফ) শুরু থেকেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। বর্তমানে তাদের এ কার্যক্রম অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে সংগঠনটির উদ্যোগে গতকাল মঙ্গলবার উপজেলার নান্নার ইউনিয়নে নান্নার বাজার ও আশপাশের এলাকায় জনপ্রতিনিধিসহ ঐ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যবসায়ী আলতাফ হোসেনের মাধ্যমে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে বিনা মূল্যে মাস্ক বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদ সদস্য জামানসহ স্থানীয় অন্যান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। সংগঠনের নেতৃবৃন্দ জানান, তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে। একই সঙ্গে তারা সমাজের বিত্তবানদের এ কাজে শামিল হওয়ার আহ্বান জানান।
