ইত্তেফাক রিপোর্ট
পোস্তগোলা সেতুতে কোস্ট গার্ড অভিযান চালিয়ে ১৫৫ মণ জাটকা জব্দ করেছে। গতকাল মঙ্গলবার বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাগলা স্টেশন কমান্ডার লে. আশমাদুল ইসলামের নেতৃত্বে পোস্তগোলা সেতুর নিকটবর্তী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনটি পিকআপ থেকে আনুমানিক ৬ হাজার ২০০ কেজি (১৫৫ মণ) জাটকাসহ সাত জনকে আটক করা হয়। পরবর্তী সময় আটককৃত ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৩ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত জাটকা মত্স্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও ৪ হাজার দরিদ্র পরিবারের মধ্যে বিতরণ করা হয়।
