দুই কেমিক্যাল ব্যবসায়ী তিন দিনের রিমান্ডে

আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ২২:৪০

বিশেষ প্রতিনিধি

পুরান ঢাকার আরমানিটোলায় হাজী মুসা ম্যানশন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলায় দুই কেমিক্যাল ব্যবসায়ীর তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তারা হলেন- ভবনটির নিচতলার ভাড়াটিয়া ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান  ও মোহাম্মদ মোস্তফা। গতকাল তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।