‘মৃতদেহের স্তূপ হলেও লকডাউন নয়’ মন্তব্যে ব্যাপক চাপে বরিস

আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ২২:৫০

করোনা ভাইরাসের কারণে মৃতদেহের স্তূপ তৈরি হলেও দ্বিতীয় দফায় লকডাউন দিতে রাজি নন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। এমন মন্তব্য করে বিপাকে পড়েছেন তিনি। এছাড়া ডাউনিং স্ট্রিটে নিজের ফ্ল্যাট সুসজ্জিত করা নিয়েও চাপের মুখে প্রধানমন্ত্রী বরিস জনসন। যদিও তিনি করোনা ভাইরাস নিয়ে করা মন্তব্য অস্বীকার করেছেন। গতকাল দেশটিতে মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা। সেখানে তিনি এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে যাচ্ছেন বলে জানা গেছে। খবর বিবিসির

ডাউনিং স্ট্রিট প্রধানমন্ত্রী বরিস জনসনের মন্তব্যকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছে। তবে নিজের ফ্ল্যাট সজ্জিত করা নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।                 প্রধানমন্ত্রী বরিস এই কাজের জন্য কনজারভেটিভ পার্টির কাছ থেকে কোনো অর্থ ঋণ নিয়েছেন কি না সেই বিষয়ে ডাউনিং স্ট্রিট কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। কিন্তু কোনো উপহার পেলে সেটি মিনিস্ট্রিয়ার ট্রান্সপারেন্সি রেজিস্টারে ঘোষণা দিতে হয়। স্বাস্থ্যমন্ত্রী জনাথন অ্যাশওয়ার্থ বিবিসি রেডিও ফোরকে বলেছেন, কীভাবে ফ্ল্যাট সজ্জিত করেছেন সেই বিষয়ে প্রধানমন্ত্রী বরিস কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তার উচিত দেখকে সত্যটা জানানো। ওয়ার্ক এবং পেনশন সেক্রেটারি থেরেসে কফি বিবিসিকে বলেন, আমি এটাই জানি যে, প্রধানমন্ত্রী নিজেই এই ব্যয় বহন করেছেন।