ফতুল্লার তল্লায় গ্যাসের চুলার পাইপলাইনের বিস্ফোরণে দগ্ধ আরো এক জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টায় দিকে মারা যান দগ্ধ হাবিবুর রহমান। এর আগে গত রবিবার দিবাগত রাতে মারা যান তার স্ত্রী আলেয়া বেগম।
গত শুক্রবার ভোরে ফতুল্লার তল্লা জামাইবাজার এলাকায় মফিজুল ইসলামের তিন তলা বাড়িতে বিস্ফোরণে শিশুসহ ১১ জন দগ্ধ হন। তাদের মধ্যে একই পরিবারের ছয় জন দগ্ধ হয়েছেন। মৃত হাবিবুর রহমানের জামাতা বিপ্লব হোসেন জানান, ঢাকায় শেখ হাসিনা বার্ন সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়। গত শুক্রবারের বিস্ফোরণে ঐ বাড়ির তিন তলার ভাড়াটিয়া হাবিবুর রহমানসহ তার পরিবারের ছয় জন আগুনে দগ্ধ হন।
