করোনায় মারা গেলেন মোদির চাচি

আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ০৭:৩৫

করোনায় মারা গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চাচি। গুজরাটের আহমেদাবাদের নিউ রনিপ এলাকায় পরিবার নিয়ে থাকতেন প্রধানমন্ত্রীর চাচি। প্রধানমন্ত্রীর ছোট ভাই প্রহ্লাদ মোদি জানান, করোনা আক্রান্ত হওয়ার পর চাচি নর্মদাবেনের শারীরিক অবস্থার অবনতি হয়।

১০ দিন আগে তাকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই মঙ্গলবার তার মৃত্যু হয়।

ইত্তেফাক/এএএম