ইরশাদ জামিল
খুব নিরাপদ জলের তলে
জলের প্রাণী মাছ,
বনের ভেতর বাঘ-ভাল্লুক
সকল প্রকার গাছ।
আকাশ জুড়ে পক্ষীকুলেও
নেই কোনো সংশয়,
কুকুর-শিয়াল, ইঁদুর-বাদুড়
সক্কলে নির্ভয়।
দাঁত কেলিয়ে ঘুরছে সবাই
আমরা শুধু ঘরে,
কাঁপছি ভয়ে! হায় করোনা
কখন কাকে ধরে!
সৃষ্টিসেরা মানুষ জাতিই
পাচ্ছি বোধহয় টের—
কিসের পাওয়ার, টাকার গরম
কে বাহাদুর, শের!
