রাস্তায় পুলিশ সাইনবোর্ড লাগাল—গাড়ি পার্কিং করা নিষেধ। জরিমানা ৫০০ টাকা।
কেউ মানে না উলটো বোর্ডের কাছে পার্কিং করে।
একদিন ঐ রাস্তা দিয়ে এক পাগল যাচ্ছিল। সে এক টুকরা ইট দিয়ে সাইনবোর্ড থেকে ‘করা নিষেধ’ এবং ‘জরিমানা’ মুছে দিলে বোর্ডের লেখাটা হয়ে গেল ‘গাড়ি পার্কিং ৫০০ টাকা’।
এরপর আর কেউ গাড়ি রাখে না।
এখন পুলিশ হন্যে হয়ে সেই পাগলকে খুঁজছে পুরস্কার দেওয়ার জন্য।
