নেটফ্লিক্স গ্রাহকদের জন্য গতকাল যোগ হলো নতুন একটি তুর্কি সিরিয়াল ‘ফাতমা’। এটি এ সিরিজের প্রথম সিজন। তুর্কি সিরিয়াল মানেই যে ইতিহাসনির্ভর ড্রামা নয়, সেটাও প্রমাণ করবে ফাতমা। মূল চরিত্রে ফাতমা ইলমাজ। অনেক সিনেমাতেই দেখা যায়, বড় কোনো ভবনের ভেতর টানটান অ্যাকশনের মুহূর্তে দ্রুত ছোটাছুটি করে আড়ালে চলে যান ক্লিনাররা। তাদের কেউ দেখেও না। আর এমনই এক ক্লিনার চরিত্রের নাম ফাতমা। যাকে কেউ দেখেও না। আর এই সুবিধাটাকেই কাজে লাগিয়ে একের পর খুন করে চলেন তিনি। দিনদিন হয়ে ওঠেন এক অদৃশ্য খুনি। এমনই একটি গল্পের সঙ্গে নানা ঘটনা উঠে আসবে সিরিয়ালটিতে।
