বটতলা-কৈখালী সড়ক দেবে যোগাযোগ বন্ধ

আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ২১:৫৩

কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা

কাঠালিয়া উপজেলার বটতলা-কৈখালী সড়কের আনইলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সড়ক দেবে বড় গর্তের সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার থেকে এ পথ দিয়ে সব যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে কাঠালিয়া-আমুয়া-বটতলা-আনইলবুনিয়ার-চান্দের হাট-কৈখালী সড়কের শত শত পথচারী ভোগান্তির শিকার হচ্ছেন।  স্থানীয়রা জানান, উপজেলার আনইলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন দক্ষিণ পার্শ্বের রাস্তা ভেঙে যাওয়ায় চলাচল বিঘ্নিত হচ্ছে। এ সড়ক থেকে প্রতিদিন অসংখ্য মানুষ ও যানবাহন কাঠালিয়া-আমুয়া-কৈখালী যাতায়াত করে থাকে। জরুরিভাবে রাস্তাটি সংস্কার করে পুনরায় চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানানো হয়েছে।

উপজেলা প্রকৌশলী মো. সাদ জগলুল ফারুক জানান, কাঠালিয়া-বটতলা-কৈখালী সড়কের একটা স্থান দেবে বড় গর্তের সৃষ্টি হয়েছে। দ্রুতই মেরামতের ব্যবস্থা করেছি।