লালপুর (নাটোর) সংবাদদাতা
গত কয়েক দিনের তীব্র দাবদাহে ঝরে পড়ছে গুটি আম। এতে বিপাকে পড়েছেন বাগানমালিকরা। উপজেলা কৃষি অফিস জানায়, উপজেলায় ১ হাজার ৮০৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আমের বাগান রয়েছে। এবার ২৭ হাজার ৭৫ মেট্রিকটন আম উত্পাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আম ব্যবসায়ী নাজমুল হোসেন জানান, বৃষ্টি না হওয়ায় ও তীব্র গরমে তার ১৩ বিঘা আমবাগানের গুটি ঝরে যাচ্ছে। এতে এবার লোকসানে পড়তে হবে। উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, কৃষক পর্যায়ে আমবাগানে নিয়মিত সেচ ও গাছগুলোতে পানি স্প্রে করার পরামর্শ দেওয়া হচ্ছে।
