নিকলীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ২১:৫৫

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা

নিকলীর সদর ইউনিয়নের মাইজহাটির গ্রামে মঙ্গলবার রাতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত হচ্ছে ঐ গ্রামের সিরাজ বাবুর্চির ছেলে মো. তানজিত হোসেন (৫)।  পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর থেকে তানজিত হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর রাতে পশ্চিম পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়। নিকলী থানার ওসি শামছুল আলম ছিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।